আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী নেতা আলফ্রেড সরেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে আলফ্রেড সরেনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করে জাতীয় আদিবাসী পরিষদ।
আদিবাসী সংগঠনটির নওগাঁ জেলা সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় নেতা রবীন্দ্রনাথ সরেন, সুবিন চন্দ্র মুন্ডা, ময়নুল হক, আতাউল হক সিদ্দিকী, বাসদ নেতা জয়নাল আবেদিন, সিপিবির মহসিন রেজা প্রমুখ। বক্তারা আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সমতলে আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের দাবি জানান।