আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার বিচার এবং এ ঘটনায় হওয়া মামলার বাদী ও সাক্ষীর নিরাপত্তার দাবিতে গতকাল বৃহস্পতিবার নওগাঁয় মানববন্ধন ও পথসভা হয়েছে। বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের উদ্যোগে শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে প্রধান সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক রেবেকা সরেন ও উপদেষ্টা মহসীন রেজাসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। পরে সংক্ষিপ্ত এক পথসভা হয়।