আলবদর বাহিনীর সাত সদস্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আলবদর বাহিনীর সক্রিয় সাত সদস্যের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার জামালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং লুটপাটের অভিযোগ তুলে আদালতের কাছে বিচার প্রার্থনা করা হয়েছে। উপজেলার নয়াগ্রাম এলাকার সাইফুর রহমান ওরফে সুজন বাদী হয়ে এ অভিযোগ দাখিল করেছেন।যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নয়াগ্রামের জাকির হোসেন, একরামুল হক, জিয়াউল হক ওরফে তারা, মাহমুদুল হক ওরফে মিঠু, আবদুর রউফ ওরফে দুদু, হামিদুল হক ও আবদুর রশিদ। তাঁরা সবাই জীবিত।