আলবেনিয়ায় সামাজিক ব্যবসার চুক্তি করলেন মুহাম্মদ ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলবেনিয়ায় বিনিয়োগ করা জার্মান কোম্পানি লিন্ডার গ্রুপের প্রতিষ্ঠান তিরানা বিজনেস পার্কের সঙ্গে সামাজিক ব্যবসার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।গত সোমবার সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় তিরানা বিজনেস পার্কের সঙ্গে যৌথ উদ্যোগে ভোকেশনাল ট্রেনিং সোশ্যাল বিজনেস প্রতিষ্ঠা করা হবে। আলবেনিয়ার তিরানা বিজনেস পার্কের নির্মাণ এলাকায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলবেনিয়ার প্রধানমন্ত্রী সালি বেরিশা উপস্থিত ছিলেন। তিরানা বিজনেস পার্কের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক কার্স্টেন কনরাড স্বাক্ষর করেন। আলবেনিয়ার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউনূস সোশ্যাল বিজনেস আলবেনিয়া ও তিরানা বিজনেস পার্ক যৌথভাবে এই ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করছে। কর্মসংস্থান বৃদ্ধি করে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে ইউনূস সোশ্যাল বিজনেস নামের সংগঠন। বিজ্ঞপ্তি।