আলমগীর কুমকুম স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র ব্যক্তিত্ব, রাজনীতিক, বাঙালি সংস্কৃতি মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুম স্মরণে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।শোকসভায় প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন সালাউদ্দিন বাদল।সভায় বক্তারা আলমগীর কুমকুমের অসমাপ্ত তথ্যচিত্রগুলোর কাজ শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান।তাঁরা বলেন, আলমগীর কুমকুম, রাজনীতির সঙ্গে সাংস্কৃতিক আন্দোলকে সমন্বিত করার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন তা অনবদ্য এবং অনুকরণীয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য তাঁর কর্ম ও আদর্শ টিকিয়ে রাখতে হবে। আলমগীর কুমকুম পরিবারের পক্ষে কথা বলেন, তাঁর ছেলে তানভীর রাসেল ও তাঁর ভাই মুজিব মোহসিন।আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক, কাজী আবু জাফর সিদ্দিকী, গোলাম কুদ্দুছ, হাবিবুর রহমান, সাদেক হোসেন, চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন, শেখ আবদুল কাদের প্রমুখ।