আলমগীর কুমকুমের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের মরদেহ গতকাল মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল বেলা ১১টার দিকে আলমগীর কুমকুমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়। এ সময় চলচ্চিত্রশিল্পী, পরিচালক ও প্রযোজক, সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তি এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা এ সময় এক মিনিট নীরবতা পালন করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মরদেহ বনানী কবরস্থানে নেওয়া হয়। বাদ জোহর জানাজা শেষে মরদেহ সেখানে দাফন করা হয়।শহীদ মিনারে আলমগীর কুমকুমের পরিবারের সদস্যদের পাশাপাশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, তারানা হালিম, নাসির উদ্দীন ইউসুফ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, গোলাম কুদ্দুছ, লিয়াকত আলী লাকী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রমুখ উপস্থিত ছিলেন।কাল বৃহস্পতিবার আলমগীর কুমকুমের রামপুরার বাসায় বাদ আসর কুলখানি অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে ২ মার্চ বিকেলে বাঙালি সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক স্মরণসভার আয়োজন করেছে।