আলমগীর সভাপতি ও মাহমুদুর সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আলমগীর, মাহমুদুর রহমান
সৈয়দ আলমগীর, মাহমুদুর রহমান

বাংলাদেশ-গ্রিস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন কার্যকরী কমিটি সম্প্রতি গঠিত হয়েছে৷ ২০১৪-১৫ মেয়াদে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর৷
কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাহিন স্পিনিং লিমিটেডের পরিচালক মাহমুদুর রহমান৷ সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও অর্থবিষয়ক সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে হামদর্দ ল্যাবরেটরিজের পরিচালক কাজী মানসুর-উল-হক, বিডি মিডিয়া হাউসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান ও মেগটেক কমিউনিকেশনের শাহজাহান শিপন৷
কমিটির সদস্য পদে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল আলম সেন্টু ও গ্রিসের চারজন ব্যবসায়ী৷ বিজ্ঞপ্তি৷