আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহামঞ্চদ হুমায়ুন কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপসচিব সবুর হোসেন স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় এই নির্দেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সত্যতা নিশ্চিত করেছেন।
ফ্যাক্স বার্তায় বলা হয়, উপজেলা পরিষদের গাড়িচালক পদে নিয়োগের লক্ষ্যে বাছাই কমিটির সুপারিশ যথাসময়ে পরিষদ সভায় উপস্থাপন করেননি মুহামঞ্চদ হুমায়ুন কবীর। তাছাড়া এক বছরের বেশি সময় অতিবাহিত হলেও ওই পদে নিয়োগ দেননি তিনি। এর উপযুক্ত কারণও কর্তৃপক্ষকে অবহিত করেননি। তাঁর এসব কর্মকাণ্ডকে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ মোতাবেক জনস্বার্থের পরিপন্থী মনে করে সরকার। তাই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সেই সঙ্গে প্যানেল চেয়ারম্যান-১-এর কাছে দায়িত্ব হস্তান্তর ও পত্রপ্রাপ্তির সাত দিনের মধ্যে আলমডাঙ্গা উপজেলা পরিষদের কর্মচারী যাচাই-বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত গাড়িচালক হামিদুল ইসলামকে নিয়োগ করে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে অনুরোধ করা যাচ্ছে।
বার্তায় আরও বলা হয়, মুহামঞ্চদ হুমায়ুন কবীরকে সাময়িকভাবে বরখাস্ত করায় এ উপজেলা পরিষদের দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিধিমালা অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ কে (ভাইস চেয়ারম্যান) দায়িত্ব প্রদান করা হয়েছে।
মুহামঞ্চদ হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু করা হয়েছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) দেলোয়ার হোসেন বলেন, চেয়ারম্যানের অভিযোগ সঠিক নয়।