আলমডাঙ্গার সেই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে বিদ্যালয় পরিচালনা পর্ষদ তাঁকে বরখাস্ত করে।বিদ্যালয় সূত্র জানায়, প্রধান শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্বে থাকাকালে নানা অনিয়মের অভিযোগ ওঠে। পরিচালনা পর্ষদের তদন্তে প্রথম দফায় সাত লাখ ৬১ হাজার ৫৭৬ টাকার অনিয়ম ধরা পড়ে।যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি বরখাস্ত করতে পারে।