আলমডাঙ্গায় ঘর থেকে গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে গতকাল বুধবার সকালে শ্বশুরবাড়ি থেকে বুলবুলি খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুলবুলির স্বামী তানভীর হোসেনকে (৩৫) পুলিশ আটক করেছে।
পরিবারের সদস্যরা দাবি করছেন, পেট্রলের আগুনে পুড়ে গৃহবধূ বুলবুলির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ বিকেলেই মৃতদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, বুলবুলি সকালে কেরোসিনের কুপি নিয়ে ঘরে প্রবেশ করেন। তাঁর কুপির আগুন থেকে মোটরসাইকেলে আগুন লেগে যায়। এতে তাঁর মৃত্যু হয়।
তানভীর জানান, ওই সময় তিনি মাঠে কাজ করছিলেন। বাড়ি এসে তিনি স্ত্রীর আগুনে পুড়ে মৃত্যুর খবর পান। এর বেশি কিছু তিনি জানেন না। আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।