আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের কাছে গতকাল শুক্রবার ট্রেনে কেটে মো. সুমন হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি মানিকগঞ্জ জেলার নরহাটি গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সোয়া চারটায় একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী থেকে খুলনা যাচ্ছিল। ট্রেনটি আলমডাঙ্গা স্টেশনে পৌঁছানোর আগে রেললাইন পার হতে গিয়ে সুমন ট্রেনের নিচে পড়েন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। রেলওয়ে পুলিশের চুয়াডাঙ্গা স্টেশনের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।