আলমডাঙ্গায় বালু উত্তোলন বন্ধে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই আদালত ওই গ্রাম থেকে তিন লাখ ঘনফুট বালু জব্দ করেন। গত বুধবার এ অভিযান চালানো হয়।শাস্তি পাওয়া ব্যক্তি হাড়োকান্দি গ্রামের জিল্লুর কাদির। জরিমানার টাকা পরিশোধ করায় তিনি কারাদণ্ড থেকে অব্যাহতি পান। বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবদুস সালামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহাট এবং আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামে অবাধে আবাদি জমি খুঁড়ে দুই বছর ধরে এভাবে বালু তোলা হচ্ছে। এ বিষয়ে গত ৩১ জানুয়ারি প্রথম আলোয় ‘আবাদি জমি থেকে বালু উত্তোলন’ শীর্ষক শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।