আলমডাঙ্গায় বিদ্যুর‌্যা কার্যালয়ে অগ্নিসংযোগ, লালপুরে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পেরে শনিবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুর‌্যা কার্যালয়ে বিক্ষুব্ধ জনগণ অগ্নিসংযোগ করেছে। একই কারণে রোববার নাটোরের লালপুরে পল্লী বিদ্যুতের অভিযোগকেন্দ্র ও এক কর্মকর্তার বাড়িতে জনগণ ভাঙচুর চালিয়েছে।নাটোর পল্লী বিদ্যুর‌্যা সমিতি (পবিস)-২-এর লালপুরের আব্দুলপুর অভিযোগকেন্দ্রে গত রোববার রাত নয়টায় লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে ওই কেন্দ্রের জানালাসহ কিছু আসবাব ক্ষতিগ্রস্ত হয়। একই সময় তারা নাটোর পবিস-২-এর আড়বাব, চংধুপইল ও দুড়দুড়িয়া এলাকার পরিচালক আবদুল মাজেদের বাড়িতে হামলা চালায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যে খেলা চলাকালে বিদ্যুর‌্যা চলে যাওয়ায় আলমডাঙ্গা বিদ্যুর‌্যা কার্যালয়ে উত্তেজিত জনগণ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ওই কার্যালয়ের কাগজপত্র, কম্পিউটার, টিভি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ওই এলাকার আবাসিক প্রকৌশলী শফিকুর রহমান বলেন, ‘শনিবার রাত নয়টা ১০ মিনিটের দিকে লোডশেডিং শুরু হয়। লোডশেডিংয়ের পর পরই উত্তেজিত জনতা বিদ্যুর‌্যা অফিসে হামলা করে। কিছুক্ষণের মধ্যে হামলাকারীরা অফিসে আগুন ধরিয়ে দেয়। নয়টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।’ এ ঘটনায় শনিবার রাতে প্রকৌশলী শফিকুর রহমান আলমডাঙ্গা থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শরিফুল ইসলাম নামের একজনকে রোববার গ্রেপ্তার করেছে।