আলমডাঙ্গায় স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা থেকে পুলিশ গতকাল শনিবার আকরাম হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে। সে ঘোষবিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও আকরামের পরিবার সূত্রে জানা গেছে, আকরাম বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি পারিবারিক পানের বরজ দেখাশোনা করত। গত শুক্রবার সকালে বাড়ি থেকে সে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত নয়টার দিকে শাহাদত হোসেন পানের বরজের ভেতরে আকরামের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় লাশের পাশে একটি বিষের প্যাকেটও পাওয়া যায়। রাতেই লাশ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ গতকাল শনিবার দুপুরে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় শাহাদত হোসেন একটি মামলা করেছেন।