আলমডাঙ্গায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির দুই নেতা শামসুজ্জামান ও অহিদুল ইসলামের পক্ষ গতকাল রোববার বিকেল চারটায় একই সঙ্গে জনসভার ঘোষণা দেওয়ায় সমাবেশস্থলসহ গোটা ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এ কারণে দুই পক্ষেরই সমাবেশ পণ্ড হয়ে যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতেই বেলা আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।চুয়াডাঙ্গা জেলা বিএনপি বর্তমানে প্রকাশ্যে দুটি ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান এবং অপর পক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি অহিদুল ইসলাম।