প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন আলমসাধুতে আগুন লেগে ৭০ হাজার টাকা মূল্যের পাট পুড়ে গেছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে জেলা সার্কিট হাউসের সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পাট রক্ষা করতে পারেনি। আগুনে আলমসাধুর চালক সালামত হোসেন দগ্ধ হন। তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমসাধুতে ৭০ হাজার টাকা মূল্যের ৫০ মণ পাট ছিল বলে পাটের মালিক বকুল হোসেন জানিয়েছেন।