আলমারিচাপায় শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজে গ্রন্থাগারের আলমারিচাপায় এক ছাত্র নিহত হয়েছে। তার নাম জয়দীপ দত্ত। সে ওই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ছাত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের গ্রন্থাগারে জয়দীপের ওপর আলমারি পড়ে যায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
নিহত জয়দীপের বাবা দেবাশীষ দত্ত ও মা মিন্টু সরকার। মা ওই বিদ্যালয়ের শিক্ষিকা। তাদের বাসা চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকায়।