আলমারি ভেঙে প্রশ্নপত্রে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার জুঁইদণ্ডী আনোয়ারুল মাদ্রাসার আলমারি ভেঙে প্রশ্নপত্র নিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবারের এ ঘটনার ফলে ওই মাদ্রাসার তিনটি শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। গত রোববার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক।
সূত্র জানায়, সকালে পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষকেরা মাদ্রাসায় গিয়ে দেখেন আলমারিটি ভাঙা। পুড়িয়ে দেওয়া অনেক প্রশ্নপত্রের কিছু অংশ সেখানে পড়ে আছে। এসব প্রশ্নপত্র ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির। তাই এই তিনটি শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়েই ফিরে যায়। মাদ্রাসার তত্ত্বাবধায়ক মফিজ উদ্দিন সিকদার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।