আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর পুনঃস্থাপনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর ও সংগীত বিদ্যালয় ধ্বংসের প্রতিবাদ ও পুনঃস্থাপনের দাবিতে সমাবেশ করেছে বাংলার মুখ নামের একটি সংগঠন। গতকাল রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, আলাউদ্দিন খাঁ শুধু বাংলাদেশের নয়, গোটা উপমহাদেশের সম্পদ। কিন্তু সম্প্রতি মৌলবাদী গোষ্ঠীর হাতে আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর ও সংগীত বিদ্যালয়টি ধ্বংসর সম্মুখীন হয়েছে। অবিলম্বে জাদুঘর ও বিদ্যালয়টি পুনঃস্থাপন করতে হবে।
বাংলার মুখের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে রেলমন্ত্রী মুজিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।