আলাউদ্দীন হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক পত্রদূত-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক স ম আলাউদ্দীন হত্যার বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মো. আবদুস সামাদ বলেন, দীর্ঘ ১৪ বছর একটি হত্যা মামলার বিচার না হওয়াটা দুঃখজনক। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবু আহম্মেদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, কল্যাণ ব্যানার্জি প্রমুখ। ১৯৯৬ সালের ১৯ জুন সাংবাদিক স ম আলাউদ্দীন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকের গুলিতে নিহত হন।