আলাওল সাহিত্য পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলাওল সাহিত্য পুরস্কার ২০১২ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা।সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী জানান, ২০১২ সালে কবিতায় আসাদ চৌধুরী ঘরে ফেরা সোজা নয়, ছোটগল্পে রফিকুর রশিদ এইসব জীবন-যাপন ও উপন্যাসে হরিশংকর জলদাস জলপুত্র গ্রন্থের জন্য আলাওল সাহিত্য পুরস্কার পেয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী মার্চের মধ্যে ফরিদপুরে সাহিত্য সম্মেলন করে এ পুরস্কার প্রদান করা হবে। সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ, কোষাধ্যক্ষ শওকত আলী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সালামত হোসেন খান।