আলাদা কর্মসূচি পালন করল দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুই ভাগে বিভক্ত হয়ে ঐতিহাসিক ৭ মার্চে পৃথক কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সকালে শহরের থানা রোডে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে আটটার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার নেতৃত্বাধীন অংশ দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করে। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন ওরফে বাবর, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের নেতৃত্বাধীন অংশ সকাল নয়টার দিকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সমীর বোস, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজনীন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। সুবল সাহা বলেন, ‘আমরা দলীয় নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মসূচি পালন করি।’ সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘সভাপতির নেতৃত্বাধীন অংশ কর্মসূচি পালন করার পর আমরা আলাদাভাবে কর্মসূচি পালন করেছি।’