আলাদা প্রিজন ভ্যান পেলেন নারী বন্দীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে পুরুষ বন্দীদের অশোভন আচরণসহ নিপীড়ন থেকে মুক্তি পাচ্ছেন নারী বন্দীরা। গতকাল রোববার থেকে নারী বন্দীদের আলাদাভাবে চট্টগ্রাম কারাগার থেকে প্রিজন ভ্যানে করে হাজিরা দিতে আনা-নেওয়া হয়েছে আদালতে। প্রথম আলোতে গত শনিবার ‘প্রিজন ভ্যানে হেনস্তা হচ্ছেন নারী বন্দীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে পুলিশের টনক নড়ে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহামঞ্চদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, গতকাল রোববার থেকে নারী বন্দীদের আলাদাভাবে প্রিজন ভ্যানে আদালত থেকে কারাগারে আনা-নেওয়া করা হচ্ছে। নতুন আরেকটি প্রিজন ভ্যান না পাওয়া পর্যন্ত পুরুষ বন্দী ছাড়া শুধু নারী বন্দীদের আনা-নেওয়া করা হবে।