প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পসংলগ্ন এলাকায় নতুন ভবন নির্মাণ করতে হলে তা অবশ্যই নান্দনিক ও শৈল্পিক হতে হবে। এই শর্তে রাজউক হাতিরঝিল এলাকায় নতুন ভবনের নকশা করবে। হাতিরঝিল এলাকা সংরক্ষণের জন্য আলাদা একটি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতিরঝিল প্রকল্প উদ্বোধন করবেন আগামীকাল বুধবার। প্রকল্পের আওতায় শহরের পূর্ব-পশ্চিম সংযোগকারী সড়ক, সেতু ও লেকসংলগ্ন হাঁটার পথ নির্মাণের ফলে যানজট অনেক কমে যাবে।