আলাদা সাইকেল লেনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সড়কগুলোতে বাইসাইকেল চলার জন্য আলাদা লেনের দাবি জানিয়েছে বাংলাদেশ সাইকেল লেইন বাস্তবায়ন পরিষদ। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে মানববন্ধন করে এই দাবি জানানো হয়।
দাবির পক্ষে সেখানে স্বাক্ষর সংগ্রহ করা হয়। মানববন্ধন শেষে সাইকেল শোভাযাত্রা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কাছে গিয়ে স্মারকলিপি দেয় আয়োজকদের একটি প্রতিনিধিদল।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকৌশলী আবুল কাশেম, ভাস্কর রাশা, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত, বিডিক্লিকের উপদেষ্টা নাজিমুদ্দিন প্রমুখ। গোলাম কুদ্দুছ বলেন, যান চলাচলের জন্য কোটি কোটি টাকার জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এতে যেমন খরচ বাড়ছে, তেমনি যানজট ও পরিবেশ দূষণ হচ্ছে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে সাইকেলের ব্যবহার বাড়াতে হবে। এর জন্য রাজধানীতে আলাদা সাইকেল লেনের প্রয়োজন।