আলাল মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পেয়েছেন। গাজীপুরের কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মুক্তি পান তিনি। আলালের বিরুদ্ধে ঢাকার চকবাজার, শাহবাগ, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর থানায় ও বিশেষ ট্রাইব্যুনালে মোট নয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ বছরের ৩১ জানুয়ারি তাঁকে কাশিমপুরে স্থানান্তর করা হয়। গত বছরের ২৭ ডিসেম্বর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখানো হয় আলালকে। উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন নেওয়ার পর গতকাল তাঁর জামিনের কাগজপত্র কারাগারে আসে। গাজীপুর প্রতিনিধি