প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিনে মুক্তি পেলেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বের হন। গত বৃহস্পতিবার রাতেই তাঁর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ শুক্রবার তাঁকে মুক্তি দেয়। ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি ভাঙচুরের মামলায় গত ৩০ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৩১ অক্টোবর আদালত তাঁকে কারাগারে পাঠান।
গাজীপুর প্রতিনিধি