প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার আলিপুর মহিলা কারাগারে বন্দী বাংলাদেশিরা দেশে ফেরার দাবিতে এবার আমরণ অনশনের হুমকি দিয়েছেন। কারাদণ্ড ভোগ করার পরও বাংলাদেশে ফিরিয়ে না দেওয়ায় তাঁরা বিক্ষোভ শুরু করেছেন।কারাগারের সুপার মধুসূদন সর্দার গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এই মহিলা কারাগারে ৫৭ জন বাংলাদেশি নারী বন্দী রয়েছেন। এ ছাড়া রয়েছে ১০টি শিশু। এঁদের মধ্যে ১৪ জন খালাসপ্রাপ্ত, সাতজন দণ্ডপ্রাপ্ত। ৩৬ জনের মামলা বিচারাধীন। তাঁদের বাড়ি কুমিল্লা, কক্সবাজার, পিরোজপুর ও কসবায়। দালালদের খপ্পরে পড়ে তাঁরা চাকরির লোভে ভারতে এসে ধরা পড়েন।কারা সুপার বলেন, বন্দীদের বিষয় নিয়ে তিনি কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। উপ-হাইকমিশন সূত্র জানায়, ওই বন্দীদের নাগরিকত্ব যাচাইয়ের পর তাঁদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেবে সরকার।