সাংবাদিক আওরঙ্গজেব সজীব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আলিফা খাতুন ওরফে অঞ্জনাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার তাঁকে আদালতে হাজির করা হলে ওই নির্দেশ দেওয়া হয়।
এর আগে শুক্রবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আলিফাকে আদালতে হাজির করলে আদালত রোববার শুনানির দিন ধার্য করেন। মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ ভূঁইয়া জানান, পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল আলিফাকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর এলাকা থেকে র্যা ব আলিফাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী র্যা বকে জানান, তিনি আওরঙ্গজেবের দ্বিতীয় স্ত্রী।
গত রোববার আওরঙ্গজেব সজীব নিখোঁজ হন। তিন দিন পর বুধবার বিকেলে মুন্সিগঞ্জের সদর উপজেলার নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।