প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী আহম্মেদ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে বাসচালকের সর্বোচ্চ শাস্তি প্রদান, আলিফের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের সামনের সড়কে পদচারী সেতু নির্মাণসহ ১০ দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।