আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার মাহমুদুল উলুম আলিয়া ফাজিল মাদ্রাসায় গত রোববার ২০১৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আহমেদ সাইফুদ্দিন ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি ওসমান গণি ও চিকিৎসক জাবেদ বিন আয়ুব।
বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মুনিরুল আলম, বাংলা বিষয়ের প্রভাষক সাজ্জাদুল আলম, ইংরেজি বিষয়ের প্রভাষক মোহাম্মদ আলমগীর প্রমুখ।
পরে চিকিৎসক জাবেদ বিন আয়ুবের নেতৃত্বে শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।