আলিমুদ্দিন সভাপতি, অক্ষয় সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে আদালতের জিপি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া সভাপতি ও আদালতের পিপি জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ওই ফলাফল গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান।
নির্বাচিত অন্যরা হলেন সহসম্পাদক আক্তারুজ্জামান মন্টু, কোষাধ্যক্ষ তারিনী মোহন অধিকারী, ধর্ম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম শাহ, লাইব্রেরি সম্পাদক আল-মাসুদ চৌধুরী এবং সাতটি কার্যকরী সদস্য পদে সাইদ আফ্রিদ, আসাদুজ্জামান খান, সেলিনা আকতার, বাবুল হোসেন, হুজুর আলী, নয়ন কুমার সরকার ও ফারুক সরকার।
সমিতির কার্যকরী কমিটির ১৪টি পদের মধ্যে ১৩টি পদে নির্বাচন হয়। এ ছাড়া সহসভাপতি পদে আজাহারুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।