প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাফরুল থানা বিএনপির সভাপতি আলী আকবর মাতবর (৭৫) গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আলী আকবর মাতবর দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ এশা পশ্চিম কাফরুল ঈদগাহ জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা শেষে মসজিদের পাশের কবরস্থানে লাশ দাফন করা হয়।
আলী আকবর মাতবরের মৃত্যুতে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্যসচিব হাবীবুন নবী খান সোহেল গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।