আলী আকবর স্মৃতি বৃত্তি প্রকল্পের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে মরহুম আলী আকবর সঞ্চৃতি বৃত্তি প্রকল্পের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়েছে। বিকেলে উপজেলার গুনটিয়া সমাজকল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে অ্যাম্বিশন কিন্ডারগার্টেন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামুর্কী ইউপির চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন টিভি অভিনেতা ও পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক ডি এ তায়েব, গল্লী জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, সাবেক ছাত্রনেতা আবদুর রউফ, অ্যাম্বিশন কিন্ডারগার্টেনের পরিচালক কানাই লাল দাস প্রমুখ।