আলী আব্বাসের স্মরণে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের নেতা কমরেড খন্দকার আলী আব্বাসের স্মরণসভা গতকাল শনিবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার লাল বারান্দা চত্বরে হয়েছে। আলী আব্বাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা সম্পাদক সেকান্দার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নারীনেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, আজহারুল হক, জালাল উদ্দিন প্রমুখ।