আলী আহামঞ্চদ চুনকা পাঠাগার সম্প্রসারণের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জ শহরে অবস্থিত আলী আহামঞ্চদ চুনকা পৌর পাঠাগারের সম্প্রসারণ এবং রেলগেট-সংলগ্ন রহমতুল্লা ইনস্টিটিউট ভবন ভেঙে স্বাধীনতা চত্বর নামে উন্মুক্ত স্থান তৈরির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল সোমবার সকালে শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানীশংকর রায় প্রমুখ। বক্তারা বলেন, নারায়ণগঞ্জের শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আলী আহামঞ্চদ চুনকা পৌর পাঠাগার ও মিলনায়তন দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাঠাগারটির সম্প্রসারণ প্রয়োজন। এ ছাড়া ২ নম্বর রেলগেট-সংলগ্ন রহমতুল্লা ইনস্টিটিউট ভবনটি ভেঙে ওই জায়গাটি স্বাধীনতা চত্বর নামে উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হোক।