আলী ইমাম মজুমদার টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। নতুন সদস্য হিসেবে গত বুধবার বোর্ডের ৮৯তম সভায় যোগ দেন তিনি।
গতকাল বৃহস্পতিবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২২ জুলাই বোর্ডের ৮৮তম সভায় সর্বসম্মতিক্রমে আলী ইমাম মজুমদারকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। ১৯৭৭ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মধ্য দিয়ে চাকরিজীবন শুরু করেন আলী ইমাম মজুমদার। তিনি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, মহাসচিব সেলিনা হোসেন ও কোষাধ্যক্ষ পদে রয়েছেন মাহ্ফুজ আনাম। অপর সদস্যরা হলেন তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, এম হাফিজউদ্দিন খান, রোকেয়া আফজাল রহমান, এ টি এম শামসুল হুদা, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও আকবর আলি খান। বিজ্ঞপ্তি।