প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘা উপজেলার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাহদৌলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আলী মুহ. হাশেম (৭০) গতকাল বুধবার দুপুরে বাঘা উপজেলা সদরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতজনিত রোগে ভুগছিলেন। গতকাল বাদ মাগরিব শাহদৌলা ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।