আলী মোহাম্মদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদ গতকাল বৃহস্পতিবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়।
এদিকে এই খুনের ঘটনায় র্যাব-১১-এর সহকারী পরিচালক এএসপি মেহেদী শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই কমিটি প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, আলী মোহাম্মদ এই হত্যাকাণ্ডে নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।