আলী রীয়াজের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আজ
বাংলাদেশ আপাতবৈপরীত্যপূর্ণ একটি দেশ। আন্তর্জাতিক গণমাধ্যম ও পশ্চিমা নীতিনির্ধারকেরা সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অষ্টম জনবহুল দেশটির ব্যাপারে মনোযোগী হয়ে উঠেছেন। তবে ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই এই মনোযোগের কারণ হচ্ছে দুর্নীতি, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা এবং জঙ্গিবাদের উত্থান। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতা ও উগ্রবাদের উত্থান রাষ্ট্রের দুর্বলতাই তুলে ধরে এবং এর সামর্থ্যকে খাটো করে দেয়। এত কিছুর পরও বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্ভাবনা দেখাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ তাঁর বাংলাদেশ: অা পলিটিক্যাল হিস্ট্রি সিন্স ইনডিপেনডেন্স বইটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার এই আপাতবৈপরীত্যপূর্ণ গতিপ্রকৃতি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উইলসন সেন্টারে আজ মঙ্গলবার এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।