আলীকদমে দুই ম্রো আদিবাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) সদস্য সন্দেহে সেনাবাহিনী বান্দরবানের আলীকদম থেকে সাতজন ম্রো আদিবাসীকে বন্দুক, পিস্তল, বারুদ ও বল্লমসহ গত মঙ্গলবার আটক করে। পরে দুজনকে পুলিশে দেওয়া হয়। পুলিশ অস্ত্র মামলা দিয়ে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠিয়েছে।সেনাবাহিনীর আলীকদম জোনের অধিনায়ক লে. কর্নেল শাহীদ মোস্তফা জানান, সেনাবাহিনী মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পুয়ামুহুরি এলাকায় গত মঙ্গলবার অভিযান চালায়। এ সময় এমএনপির সদস্য সন্দেহে সাতজন ম্রো আদিবাসীকে আটক করা হয়। তাঁদের কাছে তিনটি গাদা বন্দুক, একটি গাদা পিস্তল, ২০ গ্রাম বারুদ ও ১০টি বল্লম পাওয়া যায়।