আলীকদমে বহিরাগত ভূমি দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদমে বহিরাগত প্রভাবশালীদের ভূমি দখলের বিরুদ্ধে গতকাল শনিবার স্থানীয় আদিবাসী-বাঙালি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা অবিলম্বে স্থানীয় আদিবাসী-বাঙালিদের উচ্ছেদের মুখে ফেলে কয়েক হাজার একর বেদখল হওয়া জমি উদ্ধারের দাবি জানিয়েছে।বিকেল তিনটায় আলীকদম ভূমিরক্ষা কমিটির ব্যানারে কয়েক শ নারী-পুরুষ পান বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে। সাহ্লামং মারমার সভাপতিত্বে সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার।