আ.লীগের আন্তর্জাতিক উপকমিটির ইফতারে ৩০ দেশের কূটনীতিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে
ছবি: বাসস

আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে এ ইফতার আয়োজনে আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সদস্যসচিব, মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে ইফতার আয়োজনে মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন
ছবি: বাসস

ইফতার মাহফিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির চেয়ারম্যান জমির ও সদস্যসচিব শাম্মি আহমেদ, মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশে নিযুক্ত প্রায় ৩০টি দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।