আ.লীগের সদস্য সংগ্রহে বই বিতরণ শুরু শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের লোগো

আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের লক্ষ্যে শনিবার থেকে দলের সাংগঠনিক ইউনিটগুলোর মধ্যে সদস্য সংগ্রহ বই বিতরণ করা হবে।

শনিবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, সদস্য সংগ্রহ দলের মূল সাংগঠনিক কর্মকাণ্ডের একটি। এটি দলের আয়েরও একটি উৎস। এটি সারা বছরই চলমান থাকার কথা। কিন্তু দলীয় সম্মেলন ঘনিয়ে এলে শাখা কমিটিগুলো সদস্য সংগ্রহ অভিযান জোরদার করে।

আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রথম আলোকে বলেন, সদস্য সংগ্রহ অভিযান ঢাকায় আগেও হয়েছে। আরও সদস্য সংগ্রহের লক্ষ্যে বই দেওয়া হবে।