আলীজান জুট মিলের শ্রমিকেরা আন্দোলনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর আলীজান জুট মিলের শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার থেকে আন্দোলনে নেমেছেন। গতকাল বুধবার শ্রমিকেরা পৌর শহরে মিছিল করেছেন। মিছিল শেষে নরসিংদী পৌর ভবনের সামনে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন তাঁরা। এর আগে তাঁরা গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।