আলীমকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আন্দিবাড়ী গ্রামের রিকশাচালক আবদুল আলীমের (৩০) হূদ্যন্ত্রের ভাল্ভ শুকিয়ে ছোট হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হূদ্যন্ত্রে নতুন ভাল্ভ সংযোজন করতে হবে। এ জন্য দেড় লাখ টাকা প্রয়োজন। কিন্তু সহায়-সম্বলহীন আলীমের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ জন্য তিনি সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আমির হোসেন মিয়া, সঞ্চয়ী হিসাব নম্বর: ২০৪-২০০-৪৯৪৮২, ঢাকা ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা, ঢাকা। ফোন: ০১৮১৮০৪৫৪২৫। বিজ্ঞপ্তি।