আলীমের পক্ষে সাক্ষী বাড়ানোর আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার তাঁর পক্ষে সাক্ষী বাড়ানোর আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল এ-সংক্রান্ত আদেশ দেন।

আলীমের আইনজীবী মো. তাজুল ইসলাম আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা বাড়ানোর জন্য ট্রাইব্যুনালে আবেদনের ওপর শুনানি করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত এর বিরোধিতা করেন। পরে এ-সংক্রান্ত আদেশে আলীমের পক্ষের সাক্ষী বাড়ানোর আবেদনটি খারিজ করেন ট্রাইব্যুনাল।

২১ আগস্ট রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আসামিপক্ষের তিন হাজার ৩২৮ জনের মধ্য থেকে সাক্ষী নির্দিষ্ট করার আবেদন জানান। ওই সময় আসামিপক্ষের আরেক আইনজীবী আহসানুল হক পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি চান। পরে ট্রাইব্যুনাল আলীমের পক্ষে তিনজনকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন।