আলীমের পক্ষে সাক্ষী বাড়ানোর আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার তাঁর পক্ষে সাক্ষী বাড়ানোর আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।গতকাল আলীমের পক্ষে আইনজীবী মো. তাজুল ইসলাম আসামিপক্ষের সাক্ষী বাড়ানোর জন্য ট্রাইব্যুনালে আবেদনের ওপর শুনানি করেন। এই আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন খারিজ করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আসামিপক্ষের সাক্ষী সংখ্যা তিন হাজার ৩২৮ জন থেকে তিনজনে নির্দিষ্ট করে দেন। ওই সাক্ষীর সংখ্যা বাড়ানোর জন্য আসামিপক্ষ গতকাল আবেদন করে। এই মামলায় রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তাসহ ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।