আলীমের বিরুদ্ধে মামলায় আরও দুজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ৩০ ও ৩১তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন বাংলা একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান গ্রন্থাগারিক মো. মোবারক হোসেন ও সহকারী গ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়া। তাঁরা দুজনই এ মামলায় জব্দ তালিকার সাক্ষী।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোবারক হোসেন ও এজাবউদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। তাঁরা বেশ কিছু নথি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। জবানবন্দি শেষ হলে সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক।শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন। ওই দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলার পরবর্তী সাক্ষীর সাক্ষ্য নেওয়ার জন্য আজ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।