আলীমের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন কাল বুধবার থেকে শুরু হবে। আজ মঙ্গলবার বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ওই দিন ধার্য করেন।

আজ আসামিপক্ষের শেষ সাফাই সাক্ষী আবদুল আলীমের ছেলে সাজ্জাদ বিন আলীমের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে  ট্রাইব্যুনাল মামলার শেষ পর্যায়ে যুক্তি উপস্থাপনের জন্য সময় নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত আলীমের ছেলের জেরা শেষে ওই দিন ধার্য করেন। আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত  ছিলেন। এর আগে রাষ্ট্রপক্ষের ৩৫ জন সাক্ষী আলীমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। যুক্তি উপস্থাপন শেষে মামলার রায়ের দিন ধার্য করা হবে।